লকডাউনে বিপদে মানুষ।বন্ধ তাঁদের কাজকর্ম।দিনআনা দিনখাওয়া পরিবারে দুবেলা ঠিকমতো অন্ন জুটছে না। সেই পরিবারগুলির হতাশাগ্রস্থ পিতা কিভাবে সন্তানদের মুখে হাসি ফোটাবেন ? কিভাবে তাদের মুখে তুলে দেবেন পূষ্টিকর খাদ্য ?
কিভাবে তাদের ফিরিয়ে দেবেন সেই আগের পৃথিবীকে ? ঠিক সেই চিন্তায় এখন অবসাদে ভুগছেন হতাশাগ্রস্থ পিতারা। ঠিক সেই সময় এরকম প্রায় সাতশোটি পরিবারের পাশে দাঁড়ালো একটি ক্লাব সংগঠন।
যথারীতি বেশ কয়েকদিন ধরে ত্রাণশিবির খুলে তাঁরা আর্ত মানুষদের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী । প্রেক্ষাপট হাওড়ার পাঁচলার জয়নগর জয়চন্ডীতলার।এখানকার মিলন সংঘ ক্লাব তিনদিন ধরে আর্ত, দুঃস্থ প্রায় সাতশো পরিবারের হাতে তুলে দিল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
যা পেয়ে প্রযন্ড খুশি সেইসব পরিবারের সদস্যরা।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আগামী দিনে এইভাবেই যতটা সম্ভব মানুষের পাশে থাকবেন।

