সেখ ওলি মহম্মদ,
নলহাটী, বীরভূম,
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159 তম জন্ম দিবস পালিত হলো!
এই উপলক্ষে এদিন বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং নলহাটি থানার পুলিশের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে একটি সুসজ্জিত ট্যাবলো সহযোগে শোভাযাত্রা বের করা হয়!
এদিন সকাল সাড়ে 11 টায় নলহাটী থানা থেকে শুরু করে নলহাটির রাম মন্দিরে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি! প্রধান অতিথি হিসাবে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা বর্নালী রুজ, নলহাটি থানার ওসি কার্তিক চন্দ্র রায় এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা!
জেলা পুলিশের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম-শৃংখলা, আচরণ বিধি ও মাস্ক পরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে রবীন্দ্রনাথের জন্ম দিবস পালন করা হলো।
সেখ ওলি মহম্মদ, নলহাটি!
