বীরভূম,,
আজ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে রামপুরহাট ১ন্ং ব্লকের কানাই পুর গ্রামের ১০১ জন ছাত্রছাত্রীর পরিবারের হাতে করোনা অতিমারীতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে,সমিতির পক্ষ থেকে শিক্ষা ও শিক্ষকদের নানান দাবিতে
আন্দোলনের পাশাপাশি বর্তমানে করোনা অতিমারীতে
দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে।
তারই অঙ্গ হিসাবে বীরভূমে এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, সহ সম্পাদক অমল মন্ডল,লালন দাস,সভাপতি পার্থসারথি মুখার্জী সহ বিভিন্ন চক্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
সমিতির জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন 'করোনা পরিস্থিতিতেও সরকার মিড ডে মিলে পুষ্টিকর খাদ্য না দিয়ে শুধুমাত্র আলু, চাল দিয়ে দায় সেরেছে।
ছুটির দিনগুলিতেও ডাল,ডিম, সোয়াবিন সহ শিশুর সম্পূর্ণ খাদ্যের দায়িত্ব নেওয়ার দাবি করেন।
পাশাপাশি পাঠ্য বিষয়ের পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্নের ভিত্তিতে মডেল আ্যক্টিভিটি টাস্ক ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দাবি করেন ।




