সৌগত মন্ডল
(রামপুরহাট-বীরভূম) ।
ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো তিন জন । তাদের মধ্যে তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার বিলাসপুর গ্রামে । গতকাল বিকেলে মাঠে খেলা করছিল কয়েকজন যুবক । সেই সময় বাজ পড়ে ।
বজ্রপাতে আহত হয় সাতজনেই । তাদের উদ্ধার করে প্রথমে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চার জন মারা যান । আহত তিন জনকে সেখানেই চিকিত্সার জন্য ভর্তি করা হয়েছে ।

