সুদীপ ঘোষ,ঝাড়গ্রাম
সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবোঝাই ট্রাক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে, গোপীবল্লভপুর ১ নং ব্লকের ৯ নং রাজ্য সড়কের উপর বর্গীডাঙ্গাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি ছাতনাশোল থেকে গোপীবল্লভপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রাকের সামনে চলে আসে এক সাইকেল আরোহী। ঐ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে পড়ে ট্রাকটি। ট্রাকটিতে বাদাম বোঝাই ছিল। দুর্ঘটনায় ট্রাক বোঝাই মালগুলো রাস্তায় পড়ে যায়। যদিও দুর্ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
