নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
হাওড়ার বালিটিকুরী কালীতলায় রেখা দি প্রাক্তন পুলিশ কর্ত্রী।কিন্তু রেখা দাসের অদম্য ইচ্ছা আর সহযোগিতায় এই লকডাউনের সময়েও মুখে হাসি ফুটেছে গরীর মানুষের ।
জানা গিয়েছে বালিটিকরী কালীতলা এলাকার বাসিন্দা রেখা দাস এখন সত্তর বছর বয়সী এক তরুনী।শিয়ালদহ জি আর পির ডি এস পি পদে থেকে 2011সালে চাকরী থেকে অবসর নেন ।
এরপর নিজের অর্থে এলাকার আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন আজো।তাঁদের খাদ্যসামগ্রী বিতরণ সহ নানাভাবে সাহায্য করছেন তিনি।
স্বামী ব্যবসায়ী ।দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ।তাই অফুরন্ত অবসর কাটান গরীব ,আর্ত মানুষের সঙ্গে নিজের পেনশনের অর্থ ব্যয় করে ।
