এদিন বাঙিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঙ্গিটোলা রাউফিয়া ইসলামিয়া জু: মাদ্রাসায় ত্রাণ বিলি করা হয়। দু:স্থদের হাতে এদিন ৫ কিলো চাল, ২ কিলো আলু, ডাল ও ছোলা তুলে দেওয়া হয়।
প্রায় ২০০ জনের হাতে ত্রাণ দেওয়া হয় বলে জানা গেছে। হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,‘জিডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে বিশিষ্ট শিল্পপতি জনাব মোস্তাক হোসেন সাহেব সারা বাংলা জুড়ে খাদ্যসামগ্রী বিতরণ সহ সমাজসেবামূলক কাজ করে চলেছেন(কোভিড19 এর পরিপ্রেক্ষিতে)।
পরবর্তীতেও আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ চালিয়ে যাব।’

