ছিল আশা ! ছিল বাড়ি ফেরার হাতছানিও ! করুন পরিস্থিতিতে জন্মভূমির টানও ছিল তাঁদের ভারাক্রান্ত হৃদয়ে !
লকডউনের সময়সীমা বেড়ে যাওয়ায় মহা বিপদে পড়েছিলেন ভীন রাজ্যে আটকে পরা বাংলার শ্রমিকরা।তবে মন্ত্রী অরূপ রায়ের সাহায্যে তাঁদের ভারাক্রান্ত হৃদয়ে এখন প্রাণের সঞ্চার !
বাংলার মেঠো বাতাসে এখন তাঁদের উৎফুল্ল মন ! কিন্তু কিভাবে ? দেশজুড়ে তালাবন্দিতে হায়দ্রাবাদে অসহায় অবস্থায় আটকে ছিলেন মালদার শ্রমিক ও তাঁদের স্ত্রী সন্তান সহ ৫৪ জন ।
আর্থিক পরিস্থিতি দুর্বল থেকে দুর্বলতর হতে থাকায় তাঁরা পায়ে হেঁটেই মালদা ফেরার সিদ্ধান্ত নিলেন । হেঁটে হেঁটে তেলেঙ্গানা পর্যন্ত এসে তাঁরা পুলিশের সহায়তায় একটি বাস ভাড়া করে চলে আসেন বাংলার সীমান্তে।
সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে আসেন ডোমজুড়ের নিবড়া পর্যন্ত ।
ক্লান্ত শ্রান্ত মানুষ গুলির অসহনীয় পরিস্থিতির কথা জানতে পেরে তৎপরতার সাথে তাদের খাবার ও পানীয় জলের আয়োজন সহ ঘরে ফেরার ব্যাবস্থা করে তাঁদের আত্মীয় পরিজন ও পরিবারবর্গের মুখে হাসি ফিরিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অরূপ রায় ।
আর মন্ত্রীর সহায়তায় এভাবেই বাংলার মেঠো পথ ফিরে পেল তাঁর সন্তানদের ।

