প্রতিবেদক,উলুবেড়িয়া, হাওড়া,
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক প্রদান করা হল(করোনা ভাইরাসের জন্য ) রাজ্যের পৌরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের হাতে ।উক্ত চেকটি ফিরহাদ হাকিমের হাতে তুলে দেন প্রাক্তন সাংসদ তথা উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।বিধায়ক ইদ্রিশ আলির উদ্যোগে এবং পুলিশ কতা' শ্রী বিশ্বজিত রাউত সহযোগিতায় এই চেক প্রদান করা হয়।উপস্থিত ছিলেন সেখ নুরউদ্দিন ।
মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে করোনা ভাইরাস নিয়ে কিছুক্ষন আলোচনা করা হয়।বিধায়ক ইদ্রিশ আলি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষ / শ্রমিক /তীথ'যাত্রী/রোগীরা যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন তাদের তাড়াতাড়ি বাড়ি ফিরানোর জন্য ফিরহাদ সাহেবের কাছে অনুরোধ করেন ।
বিধায়ক ইদ্রিশ আলি বলেন পশ্চিমবঙ্গের মানুষ এবং অন্যান্য প্রদেশে যারা আছেন তারা খুব কষ্টের মধ্যে দিনযাপন করছেন ।নিজেদের কাছে যা টাকা ছিল তা শেষ হয়ে গেছে, খাবার কেনার জন্য টাকাপয়সা নেই, অথচ অন্যান্য রাজ্যের তরফ থেকে পশ্চিমবঙ্গের বহু মানুষকে খেতে দেওয়া হচ্ছে না।
অনেক সময় খাবার চাইতে গেলে লাঠির ঘা খেতে হচ্ছে ।তাদের এই দূদশা'র কথা চিন্তা করে তাদের যাতে অবিলম্বে পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসা হয় সেই ব্যাপারে আবেদন জানানো হয়।পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম মনযোগ সহকারে শুনেন বিধায়ক ইদ্রিশ আলির বক্তব্য ।তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করে সঠিক সময়ে সঠিক ব্যাবস্থা নেওয়া হবে ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ, আমাদের সকলের, অন্য প্রদেশে আটকে পরা মানুষদের প্রতি সহানুভূতি আছে ।তাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে এবং প্রক্রিয়া চলছে ।বিধায়ক ইদ্রিশ আলি আরও বলেন, এই এক লক্ষ টাকা ছাড়াও বিধানসভার তাঁর বেতন থেকে আরও টাকা দেওয়া হবে ।
বাইরে প্রদেশে যারা আটকে পরেছেন তাদের কাছে অনুরোধ আপনারা একটু ধৈর্য্য ধরুন ।আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গে ফিরিয়ে নিয়ে আসবেন ।মাননীয় পৌরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র তথা আমাদের দলের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম এই ব্যাপারে চেষ্টা করছেন ।
তিনি আরও বলেন "আমাদের দলের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী এবং দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পাথ' চ্যাটার্জি সহ আমরা সকলে আপনাদের পাশে আছি" ।



