নিজস্ব প্রতিবেদক,
বতর্মানে করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব আতঙ্কিত। করোনাভাইরাস রোধ করতে একদিকে যখন লকডাউনের জেরে জনজীবন স্তব্ধ। সাধারণ মানুষও কাজ হারিয়ে দিশেহারা। তাই কিছু গরীব অসহায়, দুঃস্থ সাধারণ পরিবারের পাশে দাঁড়ালো কাজীপাড়া জগদিঘাটা মসজিদ কর্তৃপক্ষ।
সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত মসজিদ কমিটির দায়িত্বশীলদের পক্ষ শতাধিক মানুষের হাতে 5 কেজি চাল, 3 কেজি আলু , 2 কেজি পিয়াজ, তেল ও লবণ সোয়াবিন ইত্যাদী সামগ্রী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক, বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, বিশিষ্ট সমাজসেবী আলি আখতার, সিরাত কেন্দ্রীয় সদস্য ও আইন বিভাগের ছাত্র শেখ ওয়াশীম আক্তার,উত্তর 24 পরগনা বারাসাত ব্লক জমিয়তের সম্পাদক হাসান আলি, সহ সভাপতি হাফেজ গোলাম মোস্তফা, সীরাত বারাসাত মহাকুমা কমিটির সহ-সভাপতি হাফেজ সাজ্জাদ, নাজির হোসেন,মসজিদের মোয়াজ্জেম সহ আরও অন্যান্য সমাজসেবী ব্যক্তিবর্গ।


