রাজস্থানে আটকা পড়া শ্রমিকদের ত্রাণ ব্যবস্থা করলেন,অধীর চৌধুরী।




মালদা-‌

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে রাজস্থানের জয়পুরে শ্রমিকের কাজে গেছেন ১৬ জন শ্রমিক। তাঁরা একসঙ্গে রয়েছেন। 

লকডাউনের ফলে অর্থ ও খাদ্য সামগ্রী তাঁদের প্রায় শেষ। এই অবস্থায় মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতি মান্তু ঘোষের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন। 

লোকসভার বিরোধী কংগ্রেস নেতা অধীর চৌধুরির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ত্রাণ ত্রাণের ব্যবস্থা করেন। 

বিরোধী নেতা অধীর চৌধুরি  জেলা ছাত্র পরিষেদর সভাপতিকে ধন্যবাদ জানিয়েন জয়পুরে আটকে থাকা শ্রমিকেরা। 

তাঁরা জানান,‘‌আমাদের অনাহারে দিন কাটাতে হচ্ছিল। আমরা মালদা জেলা ছাত্র পরিষদের সভাপতির সঙ্গে যোগাযোগ করলে তিনি আবার অধীরবাবুর সঙ্গে যোগাযোগ করেন।

 তিনিই ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন। 

ত্রাণ পেয়ে খুব ভাল লাগছে।’‌ জেলা সভপতি মান্তু ঘোষ বলেন,‘‌অসহায় মালদার শ্রমিকেরা আমাকে তাঁদের দুরাবস্থার কথা বলেন। 

আমি সব শুনে অধীরবাবুর সঙ্গে যোগাযোগ করলে উনি ত্রাণের ব্যবস্থা করেন।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...