অভীক মিত্র - বাইরে বেরোলেই প্রশাসনের তরফে এখন মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে ।
বীরভূম জেলার রাজনগরের বেশ কিছু তরতাজা যুবক "রাজনগর বন্ধু" হিসেবে এই মাস্ক বিলি করলো এলাকার ব্যস্ততম এলাকা রাজনগর চৌরাস্তায় ।
পথচলতি মানুষদের তাঁরা মাস্ক পরিয়ে দিয়ে সচেতনতার বার্তা দেয় ।
উদ্যোক্তাদের তরফে সেখ কৌশর বলেন, " করোণা সংক্রমণ রুখতে মাস্ক জরুরি । প্রশাসন তা বাধ্যতামূলক করেছে ।
আমরা প্রতি সপ্তাহেই পথে নেমে পথচলতি মানুষদের মাস্ক দিয়ে সচেতনতার বার্তা দিচ্ছি ।"
স্বভাবতই তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ।

