বীরভূমে ক্লাবের উদোগে রাস্তায় একে সচেতনতার প্রচার ,




অভীক মিত্র  -  



বীরভূম জেলার সিউড়ি মহকুমার অন্যতম বধিঞনু গ্রাম "চিনপাই" । চিনপাই 
প্রয়াস ক্লাবের উদোগে আজ সকালে চড়া রৌদ্র উপেক্ষা করে দ্বিতীয় দফায় চিনপাই স্কুলমোড়ের রাস্তায়  সচেতনতামূলক অঙ্কন করে লকডাউনের সময় মানুষজনকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয় । 




শিল্পী সৌরভ পালের নেতৃত্বে ক্লাবের এগারোজন তরুন রং,তুলি দিয়ে এই সচেতনতামূলক অঙ্কন করে । 

"ভবিষ্যতে আরো সচেতনতামূলক প্রচার 
করবো" বলে জানায় ক্লাব সদস্য তনময় গোপ । চিনপাই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের 
দ্বাদশ শ্রেণীর ছাত্র সৌরভ পাল । ক্লাবের রাস্তায় ছবি একে এই সচেতনতামূলক প্রচারের উদোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামবাসীরা । 




গত বুধবার চিনপাই  প্রয়াস ক্লাবের উদোগে শিল্পী সৌরভ পালের সহযোগিতায় তিন - চারজন যুবক মিলে রং তুলি দিয়ে প্রথম দফায় 
চিনপাই স্টেশন মোড়ের রাস্তায় সচেতনতার ছবি একে "বাড়ীতে থাকুন, সুস্থ থাকুন" লিখে লকডাউনে মানুষজনকে বাড়ীতে থাকার 
পরামর্শ দিয়েছিলো ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...