করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২১ লক্ষ টাকা দান,





মালদা,৬ এপ্রিল : 





করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ২১ লক্ষ টাকার আর্থিক চেক তুলে দেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের শাখা সংগঠন।



     সোমবার বিকেল চারটে নাগাদ, মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স এর শাখা সংগঠনের সদস্যরা আর্থিক চেক তুলে দেন জেলা শাসক রাজর্ষি মিত্রর হাতে।
     মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদকদের নেতৃত্বে আর্থিক চেক তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।



       গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে মহামারীর রূপ নিয়েছে করোনা ভাইরাস। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন।
   এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বহু মানুষ অর্থ দান করেছেন। বিভিন্ন সংস্থার সদস্যরা করোনা মোকাবিলার জন্য অর্থ দান করেন।
      সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বণিকসভার শাখা সংগঠনের সদস্যরা উপস্থিত হন।
উপস্থিত ছিলেন, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জ্বল সরকার, উজ্জ্বল ভদ্র, কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।



      জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠনের সদস্যরা আর্থিক চেক তুলে দেন জেলা শাসকের হাতে।
       মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, সারা দেশজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক শুরু হয়েছে। মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের ১৮২টি শাখা সংগঠন এর গৃহীত মোট ২০লক্ষ ৬৫ হাজার ৮৩৬ টাকার আর্থিক চেক তুলে দেওয়া হয় জেলা শাসকের হাতে।



       দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসনীয়।সেই কারণে বণিকসভার পক্ষ থেকে সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দায়িত্ব নিয়ে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...