করোনা' সংকটময় মুহূর্তে অসহায় মানুষদের পাশে আনাবেড়িয়া কালচারাল ইউনিট,




নিজস্ব প্রতিবেদক,

১৩ এপ্রিল,২০২০: 

আনাবেড়িয়া,বাগনান:--





দেশজুড়ে 'করোনা' ভাইরাসের সংক্রমণ ক্রমশঃ বাড়ছে।এই অবস্থায় লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এতে সবচেয়ে সমস‍্যায় পড়েছেন শ্রমিকশ্রেণী।বর্তমান সংকটময় এই পরিস্থিতিতে  দৈনিক রোজগার যাদের ভরসা ছিল সেইসব অসহায় সাধারণ মানুষদের পাশে এগিয়ে এলেন "আনাবেড়িয়া কালচারাল ইউনিট" এর একদল যুবক। 




এলাকার সম্ভ্রান্ত কয়েকজনের কাছ থেকে অর্থ জোগাড় করে পাশাপাশি দুই গ্রামের ৮৪ টি পরিবারের হাতে এদিন তুলে দেওয়া হয়েছে নিত‍্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সেই সঙ্গে করোনা সংক্রমণ রুখতে সতর্কীকরণ প্রচার করা হয় সংগঠনের পক্ষ থেকে। 

এলাকার যুবকদের এই উদ্যোগে খুশি হয়েছেন গ্রামবাসীরা। সংগঠনের এক সক্রিয় কর্মী সেখ সুরাজ আলি আমাদের বলেন, এলাকার খেটে-খাওয়া মানুষের সাহায্যার্থে সরকারি অনুদান যথেষ্ট কম বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 





পাশাপাশি এই সব পরিবারগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাদ‍্যের সাথে সাথেই  ন‍্যুনতম নিত‍্যপ্রয়োজনীয় দ্রব্য সরকারি উদ‍্যোগে পৌঁছে দেওয়ার দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...