একটি ক্লাবের তরফে গ্রামের গরিব মানুষদের রান্নার সামগ্রী দিয়ে পাশে দাড়ালো ক্লাব কর্মকর্তারা।




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর ,১৪ এপ্রিল;


একটি ক্লাবের তরফে গ্রামের গরিব মানুষদের রান্নার সামগ্রী দিয়ে পাশে দাড়ালো ক্লাব কর্মকর্তারা।মঙ্গলবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নয়াবাজার এলাকার  শিবাজী সংঘের তরফে বিলি করা হয় সামগ্রীগুলো।এমন সময় সাহায্য পেয়ে খুশি গ্রামবাসীরা।





          দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নয়াবাজার এলাকার শিবাজী সংঘ ক্লাব টি সারা বছরই মানুষের পাশে থেকে সামাজিক কাজ করে থাকে।বর্তমান সময়ে করোনা আতঙ্কে রাজ্য জুড়ে চলছে লক ডাউন। 


গরীব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বুধবার সকালে শিবাজী সংঘ ক্লাবের  সামনে ক্লাবের কর্মকর্তা ও সদস্যরা এলাকার প্রায় ৫০০জনেইও বেশি দুঃস্থ মানুষদের হতে চাল, ডাল,আলু ,লবণ ,সোয়াবিন ও একটি করে মার্কস তুলে দেন।এদিন সামাজিক দুরত্ব বজায় রেখেই গোল গণ্ডি একে মানুষ জনেরদের হাতে সামগ্রী গুলো তুলে দেন ।





এমন লক ডাউনের  সময় সাহায্য পেয়ে খুশি গ্রামবাসী।
ক্লাবের সভাপতি শঙ্কর মন্ডল জানিয়েছেন,করোনা আতঙ্কে রাজ্য জুড়ে চলছে লক ডাউন ।

সাধারণ মানুষের রুজি রোজগার বন্ধ হওয়ায় এলাকার দুঃস্থ মানুষদের রান্নার সামগ্রী দিয়ে সাহায্য করলাম।


সাহায্য পাওয়া এক মহিলা গ্রামবাসী জানিয়েছে ,এমন সময় শিবাজী সংঘ ক্লাব টি আমাদের  সাহায্য করায় আমরা উপকৃত হলাম।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...