বাসন্তী পুজো , চড়কপুজো , গন্ধেশ্বরী পুজো - র মতো বড়ো পুজো গুলো হাত ছাড়া হচ্ছে তাদের । ফাল্গুন মাস থেকে রথ পর্যন্ত যে হরিনাম অনুষ্ঠিত হয় তাও বন্ধ আছে এখন ।
বাঁকুড়া জেলার সিমলাপাল থানার মণ্ডলগ্রাম গ্রাম পঞ্চায়েতের ধুলিয়াপুর গ্রামের বাসীন্দা সদানন্দ গোস্বামী মহাশয়ের বক্তব্য -
'' লকডাউনের কারণে আমাদের অর্থসংকট দেখা দিলেও আমরা ব্রাহ্মণেরা লকডাউনের নিয়মভেঙে অন্যের বাড়ি পুজো করতে যায়নি , কারণ সরকারি নিয়মভঙ্গ বড়ো অপরাধ । ''


