বিশ্ব হবে মুক্ত ,,অমিত জানা ( হাওড়া)



মোবাইল নম্বর-9051079759

কাঁদছে শ্মশান, আধমরা চিল পোড়া  মাংস খায় !
আধপেটা মাঠ নদীর পারে দীর্ঘনিশ্বাস  ছরায় !
বাঁকা রাস্তা ডুকরে কাঁদে , করোনা যাবে কবে ?  
একদিন এই ঝড় থেমে সে    জীবনের কথা বলবে ।

পার্কে বসে কোলাহল জীবন  মৃত্যু কেন দেখে  ? 
রক্তমাখা স্মৃতিগুলো ওড়ে ভাঙা আয়নার মুখে !
তোমার আমার না বলা কথা একটা জীবন বটে !
একদিন আবার নতুন করে সূর্য উঠবে পৃথিবীতে ।

অচিন গ্রামের বিধান ঘোষেরা  একটা সূর্য ধরে !
মাঠের  কোদাল বিষন্নতায়   তখন হাতল ভাঙার খেলা করে ! 
তবুও স্কুলের কাল্টু- বিল্টু তোমার কথা বলে !
একদিন এই আগুন নিভবে নদীর স্রোতের জলে । 

মানচিত্র বদলে গিয়েছে কফিনবন্দি দেশে! 
করোনা ভাইরাস সকালগুলো রাত্রি করেছে ছদ্মবেশে !
তবে যুদ্ধ করার সময় এলো, বন্দুক ধরো হাতে 
একদিন এই অন্ধকারে ঠিক ফুল ফুটবে রাতে ।

একদিন এই যুদ্ধে ঠিক জিতবে হাজারো চিন্তা !
যুদ্ধ শেষে  একদিন ঠিক মিটবে দুশ্চিন্তা !                 অস্ত্র হাতে  মানুষ ঠিক  জিতবে এই যুদ্ধ 
মরনের   ঘরে যাবে করোনা বিশ্ব হবে মুক্ত ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...