সৌমেন সেন:::: পূর্ব মেদিনীপুর::::-----
দেশ জুড়ে চলছে লকডাউন।যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।এলাকার কৃষকদের রোজগার বন্ধ।দেখা দিচ্ছে কৃষকদের অর্থের সংকট।
এমন পরিস্থিতিতে শুক্রবার গড়বেতা ১ নং ব্লকের কৃষিদপ্তরে কৃষি কর্মাধ্যক্ষ শ্রী অনুপ কুমার মহাশয় এর উদ্যোগে ১৬ জন দুঃস্থ কৃষক পরিবারের হাতে কৃষক বন্ধু ডেড্ বেনিফিট চেক প্রদান করা হল।
যাহাতে দুঃস্থ উপভোক্তাগণ লকডাউনের মধ্যেও অসুবিধায় না পড়ে বা চেকগুলির সময় যাহাতে নস্ট না হয় তার জন্য বিশেষ উদ্যোগ নেন কৃষি কর্মাধ্যক্ষ।মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের২ লক্ষ টাকা করে চেক প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হলো।
সমস্ত কার্যক্রম টি সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয়েছে। এই কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন K.P.S মাননীয় শ্রী প্রসেনজিৎ মুখার্জী।

