অভীক মিত্র - বীরভূম জেলার চিনপাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের
পঞচম এবং অষ্টম শ্রেণীর পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের হাতে তিন কেজি চাল,তিন কেজি আলু তুলে দেওয়া হয় ।
বিদ্যালয়ে ঢোকার মুখে প্রথমে সানিটাইজার দিয়ে হাত ধোয়ানো হয় ।
লকডাউনে বিদ্যালয় বন্ধ কালীন বাড়ীতে থেকেই বাড়ীর কাজ করার জন্য পড়ুয়াদের "ওয়াকশিট" অভিভাবক অভিভাবিকাদের হাতে বিদ্যালয়ের শিক্ষকরা তুলে দেন ।
বিদ্যালয় চালু হলে "ওয়াকশিটে"র খাতা পড়ুয়াদের কাছ থেকে জমা নেওয়া হবে বলে বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে । বিদ্যালয়ের এই উদোগের ভূয়সী প্রশংসা করেছেন অভিভাবক অভিভাবিকারা । আগামীকাল ষষ্ঠ এবং সপ্তম শ্রেনীর পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাদের হাতে তিন কেজি চাল,তিন কেজি আলু এবং সঙ্গে পড়ুয়াদের "ওয়াকশিট" দেওয়া হবে বলে বিদ্যালয়সূত্রে জানা গিয়েছে ।
হরিশড়া অঞ্চলের বিভিন্ন গ্রামে দুধ,বিস্কুট,মাস্ক ও খাদ্যসামগ্রী তুলে দেন সাইথিয়া বিধানসভাকেন্দ্রের
বিধায়িকা নীলাবতী সাহা ।
ইলামবাজার "তরুন সংঘ" ক্লাবের পক্ষ থেকে চাল,ডাল,আলু,মুসুরি,সরষের তেল,লবন তুলে দেওয়া হয় ।
