করোনা ভাইরাস সচেতনতায় প্রচারে অভিনব চিন্তা জেলা পুলিশের




অরিত্র ঘোষ, বীরভূম 




বীরভূম জেলার বক্রেস্বর  এর নিকটও চন্দ্রপুরে  উদ্ভব করোণা ভাইরাস এর ! ঘটনাটি একেবারেই সত্যি,তবে ভয় পাবার কিছু নেই, সত্যি কথা বলতে এই করোনা ভাইরাস  থানার পুলিশের সাথেই মিলে মিশে কাজ করছে।





 সত্যিই অবাক করা এক কান্ড তো....
আসলে এই করোনা ভাইরাস হচ্ছে মেঠো বাংলায় করোনাসুর। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরণের কর্মসূচী গ্রহণ করে করোনার প্রতিরোধের প্রচার চালানো হচ্ছে। 



কখনও গান গেয়ে আবার কখনও বা রাস্তায় ছবি এঁকে।  জেলা পুলিশের এরকম এক উদ্যোগ করোনা সচেতনতা বাড়াতে পথনাটিকা। আর ওই করোনাসুর হচ্ছে ওই পথ নাটিকার মূল বা কেন্দ্রীয় চরিত্র। 
বীরভূমের চন্দ্রপুর থানার  এলাকায় পথনাটিকা পরিবেশিত করা হয়। 





সমাজের সকল মানুষের কাছে করোনা প্রতিরোধ এর বিষয়টিকে আরও সরল ভাবে পৌঁছে দিতে এই উদ্যোগ। 

প্রসঙ্গত বলা যেতেই পারে , করোনা ভাইরাস এর মত কন্টকাকীর্ণ মুকুট নিয়ে, আর গায়ে করোণার লক্ষণ নিয়ে এই করোনাসুর প্রদক্ষিণ করলো চন্দ্রপুর থানার অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রাম গুলি এবং সুন্দরএকটি পথ নাটিকার মধ্যে সমাজের কাছে পৌঁছে দিল বার্তা। 
 তবে এই পথনাটিকায় আর্কষণের কেন্দ্র বিন্দু ছিল করোণাসুর। 




এই দৈত্যাকার করোণাসুর  কে দেখতে  ভিড় করেছিলেন দর্শকরা।  তবে সামাজিক দূরত্ব ও নির্দিষ্ট আইন শৃঙ্খলা এবং স্বাস্থ্যবিধি  বজায় রেখে বেশ উপভোগ করেছেন এই নাটিকা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...