নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
হাওড়ার উলুবেড়িয়া আছে উলুবেড়িয়াতেই।কদিন পুলিশি তৎপরতায় ঠিক হয়েছিল লকডাউন ।
তারপর যে কে সেই।খোলা কিছু দোকান।চায়ের চুমুকে মুখ।রাস্তায় একসঙ্গে আড্ডা ।সব চললো লকডাউনকে উপেক্ষা করে।
উলুবেড়িয়া স্টেশন রোড, গড়চুমুক রোড, গাদিয়াড়া রোড, বাগনান, শ্যামপুর, কুলগাছিয়ার বিভিন্ন বাজারে সর্বত্র একই ছবি।
তবে এরপর আর কোনও বেয়াদব নয়।কড়া হুঁশিয়ারি উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার।শুক্রবার সকাল থেকেই তাঁদের যৌথ উদ্যোগে উলুবেড়িয়ার বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে চলল মাইকিং।
এবার কড়া হুঁশিয়ারি দিলেন তাঁরা।বললেন মানুষের স্বার্থে, দেশের স্বার্থে আপনারা ঘরে থাকুন।নিত্যান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বেড়োবেন না।নাহলে পুলিশ কড়া হাতে তা দমন করবে।
আর তাতে কাজও হল তরিঘরি।তলপিতোলপা গুছিয়ে মানুষ ঢুকে পড়লো যে যার ঘরে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, উলুবেড়িয়া থানার আই সি কৌসিক কুন্ডুসহ অন্যান্য আধিকারিকরা।




