সামাজিক দূরত্ব বজায় রেখে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের খাওয়ালেন,




মালদা, ৬এপ্রিল :

 সামাজিক দূরত্ব বজায় রেখে, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের ভাত, ও মাংস খাওয়ানোর ব্যবস্থা করল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল গেট সংলগ্ন ব্যবসায়ী সমিতি। 


      রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে  খাবারের প্যাকেট তাদের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।

করোনা মোকাবিলায় মালদা জেলাতেও চলছে লকডাউন পরিস্থিতি। এর ফলে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে খাবার হোটেল। 




এই পরিস্থিতিতে রবিবার প্রায় ৫০০ রোগীর পরিজনদের ভাত, মাংস খাওয়ানোর ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...