বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর,১৫ এপ্রিল;
গঙ্গারামপুর থানার জাহাঙ্গীর পুর গ্রাম পঞ্চায়েত থেকে ৪টি কম্পিউটার সহ তার যাবতীয় জিনিস চুরি হবার ৪৮ঘণ্টার মধ্যে পুলিশ তা উদ্ধার করেছে। সেই সঙ্গে এই চুরির ঘটনায় যুক্ত থাকার অপরাধে পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী সহ মত চার জনকে মঙ্গলবার রাত্রে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্তদের নির্দিষ্ট ধারা দিয়ে বুধবার মহকুমা আদালতে পাঠিয়েছে।পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশ দ্রুত খবর পেয়ে চুরির জিনিসপত্র উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।
পুলিশের কাজে খুশি হয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানও।
পুলিশ জানায় জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত থেকে কম্পিউটার ও তার যাবতীয় জিনিসপত্র চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত পঞ্চায়েত কর্মীর নাম মকবুল সরকার,বাকি তিন জন হলেন সুভাষ রবি দাস,মোহন রবি দাস ও রসিদুর মিঞা।
তাদের সকলের বাড়ি জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের রামদেব পুরে।
জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার গঙ্গারামপুর থানায় গত রবিবার লিখিত অভিযোগ জানায় যে,তার গ্রাম পঞ্চায়েতের মধ্যে থেকে চারটি কম্পিউটার ও তার সঙ্গে থাকা বিভিন্ন জিনিসপত্র চুরি হয়ে গেছে।তার পরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর,ঘটনার তদন্তকারী অফিসার আশিরুল শেখ ,থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু র নির্দেশ পেতেই তদন্তে নেমে ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী মকবুল হোসেন কে জিজ্ঞাসা করতেই পুরো বিষয়টি সামনে আসে।
এরপরেই পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া জিনিসপত্র গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।সেই সঙ্গে আরো পঞ্চায়েত কর্মী সহ মোট চারজনকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার ও চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানোর আগে এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ডাবলু ভুটিয়া (গ্রামীণ) সাংবাদিক বৈঠক করে জানান ,চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করার পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।টিম গঙ্গারামপুর দায়িত্বের সঙ্গে এমন কাজ করেছে বলে তিনি জানান।
গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু সরকার তিনি জানান,আমরাও পুলিশকে সহযোগিতা করেছি ।জিনিসপত্র উদ্ধার হয়েছে।পুলিশের এমন কাজকে সাধুবাদ জানাই।


