বীরভূমে বাড়ি বাড়ি গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিড-ডে মিলের চাল বিতরণ




অভীক মিত্র - 

সোমবার বীরভূম জেলার মুরারই 1নং ব্লকের মুরারই 105 নং অঙ্গনাওয়াড়ি কেন্দ্রের উদোগে বাড়ি বাড়ি গিয়ে চাল,আলু,মুসুরী ডাল দেওয়া হয় ।

 বাড়ি বাড়ি গিয়ে দুইকেজি চাল,দুইকেজি আলু  তিনশো গ্রাম মুসুরির ডাল দেওয়া হয় ।

 অন্যদিকে, রবিবার "চেতনা ওয়েলফেয়ার সোসাইটি"র পক্ষ থেকে কংকালিতলা গ্রামপঞ্চায়েতের ধূলটিকুরী আদিবাসী পাড়ার দুস্হ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় দুইকেজি চাল,দুইকেজি আলু,আড়াই কেজি মুসুর ডাল,সঃতেল,সোয়াবিন,সাবান ।





 ময়ূরেশ্বর এলাকার ২০ থেকে ২৫টি গ্রামে গ্রামে গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রশাসনিক নির্দেশ মেনে ১৬০টি দুঃস্থ পরিবারের হাতে চাল,ডাল,মুড়ি,আলু,সাবান,সঃতেল,লবন তুলে দেয় স্বেচ্ছাসেবী সংস্থা "উপহার" ৷

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...