নিজস্ব প্রতিবেদক, হাওড়া,
এই ওয়ার্ডের প্রাক্তন পুরো পিতা বিনোদানন্দ ব্যানার্জি প্রয়াত হবার পর কোনও ভোট হয়নি। তবে এখানে উন্নয়ন থমকে নেই।
এই ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সর্বদা সক্রিয় ছিলেন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য বিমান রায় ।
মূলত তাঁর উপস্থিতিযে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া পৌর নিগমের সহায়তায় ও সেক্টর-ইনচার্জ সোমেন দাস এবং জগাছা থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতে করোনা ভাইরাস প্রতিরোধে এলাকায় করা হল স্যানিটাইজ।
মূলত তিনটি জায়গায় স্যানিটাইজ করা হল। জগাছা হাসপাতাল, প্রেস কোয়ার্টার বাজার ও মনসাতলা বাজারে।
এলাকার সক্রিয় যুব কর্মীদের সহযোগিতায় এই মহাকর্মোদ্দ্যম সম্পন্ন হল ।

