করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিজেপি নেতা বিপ্লব মিত্র,




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর, ১ এপ্রিল–


–––  ভেদাভেদ ভুলে করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ২ লক্ষ টাকা তুলে দিলেন বিজেপি নেতা বিপ্লব মিত্র ।

 বুধবার ব্যক্তিগত উদ্যোগে স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ডে ওই টাকা ব্যাঙ্কের মাধ্যমে পাঠিয়েছে বিপ্লববাবু । তাঁর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই । 

রাজ্যের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড অর্থ সাহায্য  করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অন্যমাত্রা পেয়েছে বিভিন্ন মহলে ।

 করোনা আতঙ্কের এমন পরিস্থিতির মধ্যে সরাসরি রাজ্যের ফান্ডে অর্থ সাহায্যকে  আলাদা ভাবেই দেখছেন রাজনৈতিক মহল । 





এদিন বিপ্লব মিত্রকে ফোন করা হলে তিনি জানিয়েছেন যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের জীবনকে বিপন্ন করে মানুষজনদের জন্য করোনা আতঙ্ক দূর করতে কাজ করে চলেছেন তার সেই কাজ কে সাধুবাদ জানিয়ে সামান্য অর্থ দান করা হলো।

 এমন অর্থে কিছুটা হলেও উপকারে লাগবে বলে তিনি মনে করেন

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...