নিজস্ব প্রতিবেদক,পাঁচলা।
করোনা ভাইরাসের মোকাবিলায় গোটা দেশজুড়ে চলছে লকডাউন।দীর্ঘদিনের এই বেঁচে থাকার বনধ-এ দিন আনা দিন খাওয়া মানুষদের শেষ সম্বলটুকুও আজ প্রায় শেষ !
কি করবেন তাঁরা ? কিভাবে ঘরের শিশুদের মুখে তুলে দেবেন অন্ন ? এখন এই চিন্তাই তাঁদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।ঠিক সেই সময় সেইসব মানুষদের পাশে এসে দাঁড়ালেন হাওড়ার পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক।
বুধবার প্রায় দু হাজার গরীব মানুষদের হাতে তুলে দিলেন তিনি নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
বিধায়ক ত্রাণ তহবিলের টাকায় তিনি এই কাজ করলেন।পাশাপাশি আগামী দিনগুলিতে আরও দশ হাজার মানুষদের হাতে তিনি এই খাদ্য সামগ্রী তুলে দেবেন বলে এদিন অঙ্গিকার করেন। সেই খাদ্য তালিকায় কি ছিল ?
গুলশান সাহেব জানান, চাল, ডাল, আলু, সোয়াবিনতো আছেই।সঙ্গে আছে মোটর কড়াই।কারন এখানকার জায়গাটি গ্রামীণ।
প্রায় সবাই ঘরে মুড়ি তৈরি করেন।তাই সকালে যাতে মুড়ি দিয়ে মোটর কড়াইকে দিয়ে ঘুঘনি করে খেতে পারেন তাই এই উদ্যোগ বলে তিনি জানান।বিধায়কের এমন সহযোগিতা ও মহানুভবকে কুর্নিশ জানিয়েছেন্দর সকলেই।



