কর্মরত পুলিশ কর্মীর সাথে দুর্ব্যবহার এবং লকডাউন অমান্য গ্রেপ্তার ২,,





অরিত্র ঘোষ, বোলপুর,


ভয়াল ভয়ঙ্কর জৈব ভাইরাস করোনার দাপটে স্তব্ধ হয়ে গেছে জনজীবন । দেশজুড়ে লকডাউন সময়সীমা বেড়ে গিয়েছে । চারদিকে চলছে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং আন্তঃরাজ্য ,আন্তজেলার মধ্যে চলছে নাকা চেকিং।



জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের মধ্যে সচেতনতা আরো বাড়াতে,  বহুরূপী সম্প্রদায়ের মানুষদের কে করোনা ভাইরাস সাজিয়ে রাস্তায় রাস্তায় প্রচার চালাচ্ছে।  পথচলতি মানুষদের আটকাচ্ছে এই করোনা ভাইরাস , প্রশ্ন করছে কেনই বা তারা বাইরে বেরিয়েছেন  এবং করোনা ভাইরাস এর ক্ষতিকর দিক গুলি নিয়ে বোঝাচ্ছে। 

গত শনিবার রাত্রে বোলপুর শহরের সিনেমা তলার মোড়ে বোলপুর থানা এবং শান্তিনিকেতন থানার  যৌথ উদ্যোগে করোনা ভাইরাস বহুরূপী দের নিয়ে যখন প্রচার চলছে তখনই, পুলিশকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সুমন্ত পাল ও তার স্ত্রী
 মেডিকেল ছাত্র পরিচয় দিয়ে তার ছেলে ও পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে ।




 ঘটনাক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী সুমন্ত পাল কর্মরত শান্তিনিকেতন থানার মহিলা পুলিশকর্মীর সঙ্গে অভব্য আচরণ করেন এবং কটূক্তিকর মন্তব্য করেন।   ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার শিবপ্রসাদ পাত্র,  ঘটনার মোড় অন্যদিকে নিতে শুরু করলে লকডাউন অমান্য করায় এবং পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অপরাধে সুমন্ত পাল এবং তার স্ত্রী কাকলি পাল কে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। 

আজ বোলপুর থানার পুলিশ  তাদেরকে কোর্টে পেশ করলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...