কোয়ারেন্টাইন পদ্ধতির উদ্ভাবনকারী.......




হজরত মহম্মদ উপদেশ দিয়েছিলেন : সুস্থ মানুষদের কাছ থেকে পৃথক করে রাখা উচিত ঐ ব্যক্তিদের, যাহারা সংক্রামক রোগে আক্রান্ত। পরবর্তীকালে তাহার এই উপদেশকে চিকিৎসা শাস্ত্রে প্রয়োগ করে সুফল পেয়েছিলেন ইবনে সিনা।



 
     এটা ঐতিহাসিক ভাবে সত্য যে মুসলিম পন্ডিত ইবনে সিনা(980-1037) হলেন আধুনিক 'কোয়ারেন্টাইন' পদ্ধতির উদ্ভাবক। ইবনে সিনা বুঝতে পেরেছিলেন কিছু রোগের সৃষ্টির কারণ অণুজীব(যেমন-কলেরা)। ঐ সমস্থ সংক্রামক  রোগের ছড়ানো আটকাতে উনি সংক্রামিত রুগীকে 40 দিন সকলের থেকে পৃথক রাখার বিধান দেন। উনি তার লেখা বই "The Canons of medicine"তে ঐ 40দিন পৃথক থাকাকে আরবি ভাষায় নাম দেন Al-arab'iniya(আল আরাবিনিয়া) অর্থাৎ forty. 


    পরবর্তীকালে ইতালির ভেনিসের বণিকেরা যখন  এই পদ্ধতির সফলতার কথা জানতে পারলো, তখন তারা নিজের দেশে ফিরে গিয়ে ঐ পদ্ধতি চালু করেন।তারা ঐ পদ্ধতি অনুযায়ী চল্লিশ শব্দটিকে তাদের ভাষায় "Quaranteana" বলে উল্লেখ করেন, যা থেকে কোয়ারেন্টাইন শব্দের উদ্ভব।


 [বিঃ দ্রঃ- চিকিৎসা শাস্ত্র বিকাশের ধারাক্রমে এটা সাম্প্রতিক মহামারীর পেক্ষাপটে অন্যতম অবদান রাখে। তাই জ্ঞাতার্থে এই আলোচনা।]

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...