সম্প্রীতির অনন্য নজির এই পানশিলা দেউলী আজাদ স্পোর্টিং ক্লাব।




সমিত ভঞ্জ, শ্যামপুর,




হাওড়া জেলার শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির অন্তর্গত কমলপুর গ্রাম পঞ্চায়েতের অধিনস্থ একটি প্রত্যন্ত গ্রাম হল পানশিলা। 

প্রধানত মুসলিম অধ্যুষিত এই গ্রামটি ছিল অনেক পিছিয়ে।সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই পানশিলা দেউলী আজাদ স্পোর্টিং ক্লাব। 





হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় ১৯৭০সাল থেকে এর পথচলা শুরু হয়।তখন থেকেই ক্লাবটি নানারকম সমাজসেবামুলক কাজে যুক্ত থাকে।

 ক্লাবটির নির্দিষ্ট কোনো কক্ষ না থাকলেও,  কোনোরকম সরকারি সাহায্য কখনো না পেলেও প্রতি বছর ক্লাবের সদস্যরাই সাধ্যমতো অনুদান দিয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ যথা রক্তদান শিবির, বস্ত্র বিতরণ,  দূঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরন, নিজেরাই রাস্তাঘাট মেরামতির কাজে হাত লাগায়।




 সাম্প্রতিক COVID- 19 এর করাল গ্রাস যখন গোটা পৃথিবীকে ধরাশায়ী করে তুলেছে, চারিদিকে খেটে কাওয়া মানুষের হাহাকার দেখা যাচ্ছে তখন এই সংঘের সদস্যরাই তাদের প্রচেষ্টায় কিছু দূঃস্থ মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অবশ্যই মোবাইলের ক্যামেরার পেছনে। 




উক্ত শিবিরে উপস্থিত ছিলেন কমলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ আলি আজগর সাহেব। করোনার ছোবল থেকে মুক্ত হবার জন্য উনি বলেন ''এই সময় কোনো ধর্মীয় কাদা ছোড়াছুড়ি না করে সবাই এই মুহূর্তে ঘরের মধ্যে থাকলে আর সরকারের সমস্ত নির্দেশিকা মেনে চললেই এই মারন রোগের হাত থেকে আমরা পৃথিবীকে বাঁচাতে পারবো এবং নিজেরা বাঁচবো।'' 




ক্লাবের অম্যতম দুইজন সদস্য শ্যামল কুমার মৈনান এবং সেখ গোলাম কুদ্দুস বলেন যে যতদিন না এই মারন ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পাচ্ছি ততদিন দূঃস্থদের আমরা সাহায্য করে যাবো।




 আমাদের একটাই লক্ষ এই মারন রোগকে আমাদের হারাতেই হবে।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...