-বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের আক্রমনে মৃত্যু মিছিল শুরু হয়েছে। ভারতেও এই মারন রোগ ছড়িয়ে পড়েছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও মূহুর্তে ধেয়ে এসেছে এই বিপদজনক ছোঁয়াচে রোগ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ লকডাউন ঘোষণা করেছেন।
তাঁরা হাতজোড় করে দেশবাসীকে এই লকডাউন মেনে চলার অনুরোধ করেছেন। সবাইকে ঘরে থাকতে বলেছেন।
এই বিপর্যয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের "কালচারাল আ্যন্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন অ্যাকশন" সংস্থার ডিরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবী, মূকাভিনয় ও নাটক শিল্পী, আবৃত্তি শিল্পী, সাহিত্যিক সুজিত কুমার দাস ঘরে বসে জনসাধারণকে সচেতন করতে 'করোনা' নামে একটি কবিতা রচনা করে আবৃত্তি করেছেন এবং তাঁর কন্যা ভূমিকা দাস কে সঙ্গে নিয়ে তৈরী করেছেন একটি ছোট্ট নাটিকা "করোনা চেতনা"।
তিনি জানালেন '২৭ মার্চ বিশ্ব নাট্য দিবসের দিন নাটকটি তৈরী করেছেন। মানব সভ্যতার চরম সংকটে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে নাট্য দিবস কে সম্মান জানানোই তার উদ্দেশ্য। কবিতা আবৃত্তি শুনুন ও নাটকটি দেখার জন্য তিনি সবাই কে অনুরোধ করেছেন।


