-‌আসসিডিএস সেন্টারের সহায়করা অনিয়মিত।




মালদা
-‌

আসসিডিএস সেন্টারের সহায়করা অনিয়মিত। মাসের মধ্যে ৪-‌৫ দিন তাঁরা আসে। 

তাঁদের বিরুদ্ধে এলাকার মানুষদের দীর্ঘদিনের ক্ষোভ। এমনকী রাজ্য সরকারের দেওয়া খাদ্য সামগ্রীও নিতে প্রত্যাখান করেন তাঁরা। 

সামগ্রী বিলির কাজ বন্ধ রাখা হয়। খবর পেয়ে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম  নিজে হাজির হয়ে সমস্যার সমাধান করেন।

 নিজে দাঁড়িয়ে থেকে প্রায় ২০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। 

সেন্টারের মাধ্যমে চাল, আলু, ডাল বিলি করা হয়। কর্মাধ্যক্ষ নিজের উদ্যোগে সাবান ও মাক্স বিলি করেন। এদিন তিনি বলেন,‘‌এখানকার সহায়কদের ওপর মানুষ ক্ষুব্ধ। 

তাই খাদ্য সামগ্রী নিতে চান নি প্রাপকরা। আমি নিজে এসে ওঁদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে খাদ্য সামগ্রী বিলির ব্যবস্থা করি।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...