নিজস্ব প্রতিবেদক, হাওড়া,
করোনায় হাওড়ায় বলি দুই।রাজ্যে তরতর করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।চলছে একসপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন।সেই পরিস্থিতির কথা মাথায় রেখে হাওড়ার জগদীশপুরে তিনশো বছরেরও পুরনো ঐতিহ্যবাহী হাট স্থানান্তরিত করা হল।
গোষ্ঠী সংক্রমণ এড়াতে ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা।
মূলত তাঁরই উদ্যোগে এই সবজি হাট স্থানান্তরিত করা হল হাওড়া জগদীশপুর স্কুল ও পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে।
ভিড় এড়ানোর জন্যই এই সিধান্ত বলে জানা গিয়েছে।বুধবার থেকে এই হাট সরে উঠে এলো এখানে।
পাশাপাশি জগদীশপুর গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে সবজি ও কাঁচা আনাজের হাটে যাতে সকলে নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখে ও সবরকম সতর্কতা অবলম্বন করে সেই প্রচারও করা হল।
প্রসঙ্গত এই হাট প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো।এখানে প্রচুর মানুষের সমাগম হয়।
দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে এখানে মানুষ জমায়েত হলে তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে।তাই প্রশাসনের এই সিদ্ধান্ত।যাকে সাধুবাদ জানিয়েছেন ওয়াকিবহাল মহল্ও।
