বাবাই সূত্রধর,
গঙ্গারামপুর,দক্ষিণ দিনাজপুর
লক ডাউনে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়ালো, গ্রামেরই একদল যুবক ও ব্যক্তি।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষী তলা এলাকায় এদিন সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামের প্রায় ১০০জন গরীব মানুষের হাতে চাল, ডাল, আলু সহ আরো অন্যান্য সামগ্রী তুলে দেন গ্রামের যুবকেরা ।সাহায্য পেয়ে খুশি গ্রামবাসী।
গঙ্গারামপুর ব্লকের ৩/২বেল বাড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষী তলা এলাকা বেশির ভাগ মানুষই শ্রমজীবী ।
বর্তমানে রাজ্য জুড়ে লক ডাউন থাকায়,কিছুটা সমস্যার মধ্যে পড়েছে দিন এনে দিন খাওয়া মানুষগুলো।লক ডাউনকে মাথায় রেখে গ্রামের গরিব মানুষদের অবস্থা দেখে গ্রামেরই এক দল যুবক ও ব্যক্তিরা তাদের নিজেদের কাছে থেকে কিছু কিছু করে টাকা দিয়ে গ্রামের মধ্যে থাকা প্রায় ১০০জন গরীব দুঃস্থ মানুষকে ৫ কেজি চাল, ১কেজি আলু,১প্যাকেট লবণ ও একটি করে সাবান তাদের হাতে তুলে দেন সাহায্যকারী রা।
সামাজিক দুরত্ব বজায় রেখেই এদিন ত্রাণ সামগ্রী গুলি বিলি করা হয়।
এবিষয়ে সাহায্যকারী দুই জন ব্যক্তি পাচু চৌহান ও নিরঞ্জন সাহা জানিয়েছেন,আমাদের নিজেদের কাছে থেকে কিছু কিছু করে টাকা তুলে ২২ জনের উদ্যোগে গ্রামের প্রায় ১০০ জন গরীব দুঃস্থ মানুষদের চাল,আলু,লবণ,সাবান সহ কিছু সামগ্রী তুলে দিলাম।
সাহায্য পেয়ে খুশি হয়ে এক গ্রামবাসী সুকুমার সরকার জানিয়েছেন,লক ডাউনের জন্য কাজে যেতে পারছিনা তাই কিছুটা অভাবের মধ্যে পড়েছিলাম।সাহায্য পেয়ে কিছুটা উপকার হলো।
এমন দিনে সাহায্য পেয়ে খুশি গ্রামবাসী।


