"জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের এই বানী টি চিরন্তন সত্য, আমাদের সমাজে পশু পাখি বাস করে, পৃথিবীতে মানুষের সঙ্গে প্রতিটি পশু পাখির বাচার সমান অধিকার আছে,
এই লকডাউনের সময় খাবারের দোকান বন্ধ, আবার মানুষ ও প্রয়োজন ছাড়া বাড়িথেকে বেরোচ্ছেনা,
তাই রাস্তার পথ কুকুররা একপ্রকার অনাহারে রয়েছে,মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এই পথ কুকুর দেড় ব্যাপার টাও এতো ব্যাস্ত তার মধ্যে ভেবে দেখেন, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন,
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের উদ্যোগে বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থা (Bardhaman District Nature & Animal lovers Association) পূর্বস্থলী 1 নং ব্লক এর বিভিন্ন জায়গায় ক্ষুধার্ত পথকুকুর ও বিড়ালের (Road side Animals)দের খাবার পরিবেশন করেন..
মাননীয় মন্ত্রী মহোদয় জানান বর্ধমান জেলা প্রকৃতি ও পশুপ্রেমী সংস্থা (Bardhaman District Nature & Animal lovers Association) পক্ষ থেকে প্রতিদিনই এই সমস্ত Road side animal দের প্রতিদিনই খাবার ব্যবস্থা করবেন।
এর সাথে আরও বলেন আপনারাও এদের খাবার দিন এরা আমাদের মতো মুখে বলতে পারবে না, কিন্তু আমাদের বুঝে নিতে হবে এদের খাবারের প্রয়োজন।





