সিভিক কর্মীকে দিয়ে ৭৯কিলোমিটার দূর থেকে ঔষুধ এনে দিয়ে মানবিক ভূমিকা পালন করল গঙ্গারামপুর থানার পুলিশ।




বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর, ১৫এপ্রিল;


লক ডাউনের মধ্যে এক অসহায় বয়স্ক বৃদ্ধার চিরকুট নিয়ে গিয়ে আইসি নির্দেশে সিভিক কর্মীকে দিয়ে ৭৯কিলোমিটার দূর থেকে ঔষুধ এনে দিয়ে মানবিক ভূমিকা পালন করল গঙ্গারামপুর থানার পুলিশ।




দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সাহা বাজপুরের বাসিন্দা বয়স্ক বৃদ্ধার হাতে ওই ঔষুধ নিয়ে এসে তা তুলে দেওয়া হয়েছে।এমন দিনে পুলিশের এমন কাজ মানবিক দিক থেকেই করা হয়েছে বলে পুলিশ আধিকারিক জানালেন।

পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই বয়স্ক বৃদ্ধা সহ সকলেই ।
লক ডাউনের মধ্যে অসহায় গরিব দুঃস্থ মানুষ জনেদের পাশে দাড়িয়ে কাজ করছে জেলার বিভিন্ন থানা গুলির পাশাপশি গঙ্গারামপুর থানার পুলিশও।



ইতিমধ্যেই গঙ্গারামপুর থানা পুলিশ প্রশাসনের তরফে বহু জায়গায় দুঃস্থ মানুষজনের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতার করেই চলেছে পুলিশ আধিকারিক সহ একাধিক উল্লেখযোগ্য কাজ করে চলেছে গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরা বলে খবর ।


গঙ্গারামপুর থানা সূত্রে খবর ,লক ডাউনের মধ্যে নন্দনপুর এর গ্রাম পঞ্চায়েতের সাহা বাজপুরের বাসিন্দা বয়স্ক বৃদ্ধা নিভা রায় (৬৫) নিজে শারীরিক ভাবে অসুস্থ। তার বাড়িতে এমন সময়ে যে সমস্ত ঔষুধের প্রয়োজন হয় তা গঙ্গারামপুর এ পাওয়া যাচ্ছিল না বলে নন্দনপুর এ পুলিশ ক্যাম্পে গিয়ে তার এই সমস্যার কথা জানান তিনি। 

ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ কর্মী বিষয়টি সঙ্গে সঙ্গে থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু কে জানান।এর পরেই আইসি বিষয়টি জানার পরেই নিজ দায়িত্ব নিয়ে এক সিভিক কর্মীকে রায়গঞ্জে পাঠিয়ে দিয়ে ওই বৃদ্ধার ঔষুধ নিয়ে গিয়ে তার হাতে পৌঁছে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ডাবলু ভুটিয়া জানিয়েছেন,লক ডাউনের দিনে পুলিশের এমন কাজ মানবিক দিক থেকেই করা হয়েছে।যা আমাদের পুলিশ কর্মীরা করে যাবেন সব সময়।
গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু জানিয়েছেন,এমন দিনে পুলিশের তরফে যতটা পেরেছি সাহায্যের হাত বাড়ানো হয়েছে।থানা এলাকার মধ্যে এমন কাজ আরো করে যাব খবর পেলেই।


পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন ওই অসহায় বৃদ্ধা নিভা রায় সহ গঙ্গারামপুর বাসী।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...