পশ্চিমবঙ্গ সরকারের অধীন প: ব: প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা রাজ্যের সংকটে করোনা ভাইরাসের মোকাবিলার আপৎকালীন ত্রাণ তহবিলে ৬০ হাজার টাকা দান করলেন।
কলকাতার চকগাড়িয়া ক্যাম্পাসের মৎস্য বিজ্ঞান (বি. এফ. এস.সি.) পড়ুয়ারা। উল্লেখ্য, এটাই এ রাজ্যে প: ব: সরকারের অধীনস্থ একমাত্র চার বছরের কারিগরী মৎস্য বিজ্ঞান প্রতিষ্ঠান।
পড়ুয়াদের তরফ থেকে কাঁথিতে থাকা ছাত্র শৈলেশ মহাপাত্র জানান, মহামারী কোভিড-১৯ এর ফলে তৈরী হওয়া সংকটে ছাত্রছাত্রীরা মানবিকতা ও সামাজিক মূল্যবোধের খাতিরে ষাট হাজার টাকার আর্থিক সহায়তা করে রাজ্যবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে মাত্র।


