নিজস্ব প্রতিবেদক,
সারা দেশে চলছে লকডাউন,এই লকডাউনের ফলে মানুষের চরম অসুবিধা,
রাজ্য সরকারের পক্ষহতে নানানভাবে বিভিন্ন সামাজিক পরিকল্পনা গ্ৰহন করা হয়েছে,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্যে আহ্বান জানিয়েছেন,
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এলেন রাজ্যের স্কুল ও মাদ্রাসা ক্লার্ক এ্যাসোসিয়েশন।
আজ West Bengal School & Madrasah Clerks' Association-এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে West Bengal State Emergency Relief Fund-এ *১০,৪৩,২২০/-* (দশ লক্ষ তেতাল্লিশ হাজার দুই শত কুড়ি টাকা)-র Demand Draft তুলে দেওয়া হয়।
ডিমান্ড ড্রাফট শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক শ্রী তন্ময় সরকার।
উল্লেখ্য পশ্চিমবঙ্গের *২২ টি জেলা থেকে ২৩০৮ জন সরকার পোষিত স্কুল ও মাদ্রাসার করণিক এই অনুদান দিয়েছেন।
স্কুল ও মাদ্রাসার করণিকরা আর্থিকভাবে বঞ্চিত। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে করণিকদের সংখ্যাও অত্যন্ত কম। কাজের মানদণ্ডে তাদের বেতন অত্যন্ত কম।
* তা সত্বেও COVID-19 PANDEMIC-এর কারণে যে সর্বাত্মক বিপর্যয় আজ বিশ্বব্যাপী নেমে এসেছে, সেখানে সামাজিক দায়বদ্ধতা থেকে করণিকরা আর্ত মানবতার সেবার এই অনুদান দিয়েছেন।
কোভিড-১৯ ভ্রুকুটিকে উপেক্ষা করে সংগঠনের সদস্যদের এহেন উদ্যোগকে প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী সহ রাজ্যের সকল শুভবুদ্ধিসম্পন্ন সাধারণ মানুষ।





