অভীক মিত্র -প্রতিবেদক,,
লকডাউনের জেরে বীরভূম জেলার দুবরাজপুর থানার শৈবক্ষেত্র বক্রেশ্বরের কাছের আদিবাসী গ্রাম "আসানশুলি" ।
বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের অধ্যক্ষ প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরি তৃতীয়বার সাহায্য পৌঁছে দিলেন আসানশুলি গ্রামের খেটে খাওয়া আদিবাসী পরিবারের দরজায় ।
দুর্গেশ গিরি বলেন, "যতদিন লকডাউন চলবে ততদিন এভাবেই এই আসানশুলি গ্রামের আদিবাসী পরিবারের দরজায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেবো ।
এ কাজে যাঁরা আমাকে সাহায্য করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ জানায় ।" সিউড়ি হাসপাতালে শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে খাবার বিতরণ করা হয় ।
গত 2ই এপ্রিল বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের প্রবীণ সন্ন্যাসী দুর্গেশ গিরি বক্রেশ্বরের পাশে আসানশুলি আদিবাসী গ্রামের ২০ জন আদিবাসী পরিবারের হাতে তুলে দিলেন চাল,আলু,তেল,সাবানের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়েছিলেন ।



