নিজস্ব প্রতিবেদক, শ্যামপুর,
COVID-19 এর কবলে পড়ে প্রতি বৎসরের ন্যায় পানশিলা দেউলী আজাদ স্পোর্টিং ক্লাব এ বৎসরে আর বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করতে পারে নাই। কিন্তু চারিদিকে আবার রক্তের সংকট দেখা দিয়েছ।।
তাই ক্লাবের সদস্যরা একে একে উলুবেড়িয়া হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেই রক্তসংকট মেটানোর চেষ্টা করছেন।।
কিছুদিন আগে ক্লাবেরই সদস্য সমিত ভঞ্জ, গত বৃহস্পতিবার সেখ তহিবুল আলম, আজ আবারও ক্লাবেরই সদস্য শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির কমলপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হোগলাসী গ্রামের বাসিন্দা সেখ মিজানুর রহমান শ্যামপুর থানার আলিপুর গ্রামের সেখ সরিফুল মহাশয়ের ৩ বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত পুত্র সেখ সাহানাজকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে গিয়ে রক্তদান করলেন এই ক্লাবেরই সদস্য সেখ ফয়েজুল রহমানের সহযোগিতায়।।
ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য সেখ ফয়েজুল রহমান বললেন, " রক্ত দান জীবন দান, তাই আমাদের কিছুটা রক্তের বিনিময়ে যদি কারো প্রাণ বাঁচে তাহলে আমরা ধন্য।"
তিনি আরও বলেন "যদি কোনোদিন রক্তের সমস্যা হয় তাহলে আমাদের ক্লাব সবসময় পাসে আছে, ছিল, আর থাকবে।"


