বাবাই সূত্রধর,দক্ষিণ দিনাজপুর ৫এপ্রিল;
ব্যক্তিগত উদ্যোগে গ্রামের প্রায় ১৭০জন গরীব দুঃস্থ মানুষদের মধ্যে চাল,আলু,সাবান বিলি করলেন এক ব্যক্তি ।
রবিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ৩/২বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে নারায়নপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা রাজকুমার হালদার গ্রামের মানুষদের পাশে দাড়িয়ে বিলি করেন সামগ্রীগুলো।
করোনা আতঙ্কের মধ্যে এমন সাহায্য পেয়ে খুশি গ্রামবাসী।
জানা গিয়েছে,গঙ্গারামপুর থানার ৩/২বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা রাজকুমার হালদার ।
গ্রামবাসী সূত্রে খবর,সারা বছর তিনি গ্রামের গরীব দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন।বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে জেলা জুড়ে চলছে লক ডাউন,যার ফলে একপ্রকার সমস্যার মধ্যে পড়েছে দিন এনে দিন খাওয়া গরীব মানুষেরা।
আর সেই সমস্ত গরীব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে গ্রামের প্রায় ১৭০জন গরীব মানুষদের ৩ কেজি করে চাল,১কেজি আলু ও একটি করে সাবান নিজ বাসভনের সামনে ভিড় না জমিয়ে,দূরত্ব বজায় রেখে বিলি করেন সমাজসেবক রাজকুমার হালদার ও তার স্ত্রী।
এবিষয়ে সাহায্যকারী তথা সমাজসেবক রাজকুমার হালদার জানিয়েছেন,করোনা আতঙ্কের জন্য গ্রামের যে সমস্ত মানুষদের বাড়িতে খাদ্যের অভাব রয়েছে তাদের জন্য ৩কেজি করে চাল,১কেজি আলু,ও একটি করে সবার দিলাম।
যার ফলে কিছুটা হলেও তাদের সাহায্য হবে বলে মনে করেন তিনি।
এবিষয়ে এক গ্রামবাসী বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন,রাজকুমার দুর্গা পুজো তে বস্ত্র দান থেকে শুরু করে সারা বছরই গরীব মানুষের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে।
করোনার আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারছে না ,ঠিক তখনই গরীব দুঃস্থ মানুষদের চাল,আলু,সাবান দিয়ে সাহায্য করায় তাকে স্বাদু বাদ জানাই।
সাহায্য নিতে আসা এক মহিলা গ্রামবাসী পদ্মা হালদার জানিয়েছেন,করোনা আতঙ্কের মধ্যে এমন সাহায্য করায় রাজকুমার বাবুকে ধন্যবাদ জানাই।

