করোনা আতঙ্গে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে ত্রাণ বিতরণ,





বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,৬ এপ্রিল;





করোনা আতঙ্গে গরীব দুঃস্থ মানুষদের  পাশে দাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন একটি সংস্থার তরফে।সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর কৃষক বাজারে বিলি করা হয় সামগ্রী গুলি।সাহায্য পেয়ে খুশি গরীব মানুষেরা।



            গঙ্গারামপুর কৃষক বাজার মাল্টিপারপাস কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির তরফে সোমবার  গঙ্গারামপুর এর কৃষক বাজারে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে এদিন ৫কেজি করে চাল,২কেজি আলু,ম্যাগী ও সাবান বিতরণ করা হয় প্রায় ১০০জন দুঃস্থ মানুষদের মধ্যে।




এদিন সকাল থেকে সংস্থার কর্মকর্তাদের তৎপরতার মধ্যে দিয়ে সম দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী গুলি বিলি করা হয়।
চারিদিকে করোনা ভাইরাসের আতঙ্কে বাড়ির বাইরে মানুষজন  বের হতে না পারায় ব্যবস্যা বানিজ্য থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই  অসুবিধার মধ্যে পড়তে হয়েছে সকলকে ।


 তাই সংস্থার তরফ থেকে গরীব দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।
সাহায্য পেয়ে খুশি গরীব মানুষেরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...