দীর্ঘ একমাস চলছে লকডাউন, যানচলাচল বন্ধ,সমস্ত মানুষ গৃহবন্দি,
রাষ্ট্রায়ত্ত সংস্থা বি এস এন এলের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, লাইনম্যান,
পাহারা দেওয়া থেকে সব কাজ ই করতে হয় অস্থায়ী কর্মীদের।
কিন্তু দীর্ঘ 13মাস তাদের সাম্মানিক বন্ধ, সমস্ত বিভাগের কাছে লিখিত আবেদন নিবেদন করে কোনো কিছুই হয়নি, এরাজ্যের 4800অস্থায়ী কর্মীদের।
এই সাম্মানিক না পাওয়ার ফলে চরম অসুবিধায় পড়েছে তাদের পরিবার।
দীর্ঘ একমাস লকডাউনের ফলে বি এস এন এদের অস্থায়ী কর্মী প্রদীপ বেলা, কুলগাছিয়ার বি এস এন এদের অফিসে একাই পাহারা দিচ্ছে,অভুক্ত অবস্থায়, ঠিক মতো খাবার জুটছে না, দীর্ঘ 13মাস বেতন বন্ধ, পরিবারের সকলেই অর্ধাহারে ও অনাহারে কাটাচ্ছে।
যান চলাচল বন্ধ থাকায় চরম অসুবিধায় পড়তে হয়েছে রাজ্যের প্রায় সমস্ত টেলিফোন অফিসে।
বি এস এন এলের লাইনের উপর নির্ভর করে ব্যাঙ্কের লেনদেনের সহ সমস্ত পরিষেবা, সরকারি পরিষেবা,
মানবিকতার দৃষ্টি তে অভুক্ত অবস্থায় রাতদিন কাজ করে চলেছে কুলগাছিয়া, উলুবেড়িয়া ও ললিতাগোড়ীর মতো প্রায় সমস্ত টেলিফোন অফিসে,
উল্লেখ্য দীর্ঘদিন বেতন না পাওয়ায় ফলে বেশ কয়েকজন আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
রাজ্য এবং কেন্দ্রের প্রায় বেশিরভাগ দপ্তরে ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেও কিছু ই কাজ হয়নি বলে জানা যায়, লকডাউনের ফলে চরম অসুবিধায় পড়েছে এদের পরিবারের সদস্যরা।




