----------------------------------------------------------------
করোনা ভাইরাস সারা বিশ্বে একটি মহামারীর আকার ধারন করেছে!
বাদ যাইনি ভারতবর্ষও! আর এই করোনা ভাইরাস এর প্রকোপ থেকে বাঁচতে দেশে ঘোষিত হয়েছে লকডাউন! লকডাউনের ফলে গরিব ও দুঃস্থ মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেনীর মানুষকে গৃহবন্দি হয়ে দিনযাপন করতে হচ্ছে!
এই সময় না আছে কোনো কাজ, না আছে কোনো রোজগার! তাই এই দুঃসময়ে গরিব ও দুঃস্থ মানুষদের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালো ইলামবাজারের একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস!
এই সংস্থার উদ্যোগে আজ ইলামবাজার ব্লক বনাঅন্চল এলাকায় উশারডি,রাঙা বাঁধ, আমখয় সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক দরিদ্র পরিবারের হাতে চাল,ডাল,আলু,পেঁয়াজ, তেল,সাবান,ইত্যাদি তুলে দেওয়া হয়।
আগামী কদিনের মধ্যেই জয়দেব,ঘুড়িষা,ও শিরষা অঞ্চলের শতাধিক পরিবারকেও খাদ্য সামগ্রী দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রয়াসের সভাপতি সেখ জালাল বলেন, সারা বছর আমরা দুস্হ,অসহায় মানুষের পাশে থাকি এবং সাহায্য করি।



