ভিনরাজ্যে আটকে হাওড়ার না খেতে পাওয়া শ্রমিকদের পাশে ফেসবুক গ্রুপ,




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:



লকডাউনের জন্য   ভিন রাজ্যে আটকে আছেন  হাওড়া জেলার বেশ কিছু শ্রমিক।জানা গিয়েছে তাঁরা দুবেলা  খেতে পাচ্ছেন না। 

খুবই অসহায় তাঁদের অবস্থা। এবার তাঁদের পাশে এসে দাড়ালো হাওড়ার একটি ফেসবুক  গ্রুপ।যদিও এই গ্রুপের সদস্যরা দেশ বিদেশে ছড়িয়ে আছেন।কিন্তু কিভাবে তাঁরা দাঁড়ালো তাঁদের পাশে  ?




 গ্রুপের নাম   আমরা ফ্যামিলি গ্রুপ ।তাঁরা  খবর পায় ঝাড়খন্ড এর রাঁচিতে  হাওড়া জেলার  10 জন ঠিকা শ্রমিক লকডাউনের  এর কারণে আটকে পড়েন। তারা দুদিন ধরে খেতে পাচ্ছিল না। 



আমরা ফ্যামিলি  গ্রুপের  এর সদস্য শেখ সইদুল  এর মাধ্যম এই গ্রুপের  কর্ণধার রাজা ব্যানার্জী র কাছে খবর যায়।রাজা ব্যানার্জী হাওড়া সিটি পুলিসের এক  অফিসার  অশোক নাথ চট্টোপাধ্যায়কে ব্যাপারটা জানান। 


অশোক বাবু আশ্বাস দেন এই বিপদে প্রশাসনিক ভাবে ওদের সাহায্য করার। অশোক বাবু ব্যাপার টা নবান্ন কন্ট্রোল রুম এ জানান। সাথে সাথে উনি এডি ডিসিপি   অনুপম সিং  (IPS) কে জানান।

 সকলের  অনুরোধে ঠিক তার 40 মিনিট এর মধ্যে   ঝাড়খন্ড জেলার নডাল অফিসার একে চৌধুরী  ওই ঠিকা শ্রমিকদের কাছে যায় ও 500 টাকা করে প্রত্যেকে দেন।




পাশাপাশি  তাদের তিন বেলা খাবার এর ব্যবস্থা করেন।হাওড়া সিটি পুলিশ, আমরা ফ্যামিলি গ্রুপ ও এসিপি অশোক নাথ  চট্টোপাধ্যায়ের  এই মানবিক উদ্যোগে  বাংলার অসহায় শ্রমিকরা খাবার পেলো।


আমরা  ফ্যামিলি গ্রুপের  কর্ণধার রাজা ব্যানার্জির  এ সম্পর্কে  জানতে চাইলে তিনি  বলেন বিপদে সবার পাশে দাঁড়াবো । 
এটাই আমাদের  অঙ্গীকার।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...