নিজস্ব প্রতিবেদক,,
আজ বারাসাতে রাজ্য অফিস থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
করোনা ভাইরাস রোধ করতে একদিকে যখন লকডাউনের জেরে জনজীবন স্তব্ধ। তখন সাধারণ মানুষ কাজ হারিয়ে দিশেহারা।
দিনআনা দিন খাওয়া গরীব অসহায় মানুষের কষ্ট বাড়ছে তাই সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়াস।
সংগঠনের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, প্রথম পর্বে ৫০ জন পরিবারকে চাল, ডাল, তেল, শোয়াবিন, আলু, পিঁয়াজ, মাস্ক, কয়েকজনকে টাকা ইত্যাদি দেওয়া হলো।
এছাড়া সন্দেশখালিতে সবে বরাত উপলক্ষে সিরাতের সদস্যরা রোজাদারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী প্রদান করে।
আগামী রমজানের প্রথম দিকেই ২য় পর্বে জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে খাদ্য সামগ্রী ও ইফতার সামগ্রী প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আজ কর্মসূচীতে অংশগ্রহন করেন সিরাতের রাজ্য সভাপতি সেখ আবু তালেব, সদস্যা ও মুকুল শিশু অ্যাকাডেমির প্রধান শিক্ষিকা নাফিসা শামিম, বারাসাত সাব ডিভিশন কমিটির সম্পাদক রবিউল ইসলাম, সেখ আজহারউদ্দীন, সেখ আফ্রুদী, ঈমান আলি, হাসিব মুরাদ, রাজবাহুল ইসলাম, নাজমা খাতুন, সাজ্জাদ আলি, মুসা তরফদার প্রমুখ।




