হাওড়ায় মূল অফিস হওয়া ট্রাস্টে বিভিন্ন শাখায় শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের বিতরণ করা হলো চাল ডাল আলু প্রভৃতি।
প্রায় 500 প্যাকেট বিতরণ করা হয়। মানিকপুর পুরাতন বাজার দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে।
শ্রীরাম সেবা সমিতির মূল কর্ণধার ইন্দ্র সেন জিন্দাল এবং আরো অন্যান্য সহযোগী মিলে হাওড়া বিভিন্ন প্রান্তে গরিব-দুঃখীদের লকডাউন চলাকালীন খাদ্যদ্রব্য বিলি করছেন।
তেমনি মানিকপুর পুরাতন বাজারে ওনাদের সহযোগী বিনোদ মিশ্র দুস্থদের হাতে তুলে দিলেন চাল ডাল আলু লবণ প্যাকেট ।
যারা শারীরিক কারণে ঘর থেকে বাহিরে বেরিয়ে খাদ্য সামগ্রী নিতে পারবেন না তাদের জন্য বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আছেন এই সংস্থার কর্মীরা ।
সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখেই বিতরণ করা হয় খাদ্য সামগ্রী।



