বীরভূম জেলার অন্তর্গত
ইলামবাজার ব্লকের ঘুড়িষা গ্রামের তিনোর পাড়া মৌজার করডেঙ্গে মাঝি পাড়ায় মঞ্জুর মোল্লা ওরফে(পান মোল্লা) সাহেবের বাড়িতে পৌছে যান"প্রয়াস" অর্গানাইজেশনের(ইলামবাজার) স্বেচ্ছাসেবি টিমের সদস্য বৃন্দরা।
অসুস্থ অসহায় বৃদ্ধ দম্পত্তির হাতে শাড়ি,শায়া,ব্লাউজ,লুঙ্গি, গেঞ্জি, সহ চাল,ডাল,আলু,পেঁয়াজ, তেল,মশলা,সাবান প্রভৃতি তুলে দেন।
শুধু তাই নয় প্রয়াসের টিম নতুন ত্রিপল দড়ি দিয়ে ছাদহীন মাটির কুড়ে ঘরটি একপ্রকার মেরামত করে বাসযোগ্য করে তোলে।
প্রয়াসের সভাপতি বলেন দুস্থ মানুষের পাশে থেকে তাঁদের কে সাধ্যমত সাহায্য করে অসহায় মুখে হাসি ফোটানোয় আমাদের ব্রত।
বর্তমানে ইলামবাজার ব্লকের প্রায় ২০ টি গ্রামের ১৫০ এর অধিক পরিবারে ত্রান সামগ্রী পৌছানোর কাজ চলছে।





