সন্তানের জন্মদিন পালন না করে খাদ্যসামগ্রী বিতরণ করেন, মালদা।




ইচ্ছে ছিল কন্যা  সন্তানের জন্মদিন ধুমধাম করে করার। সেই মতো আত্মীয় স্বজনদের প্রাথমিকভাবে জানানোও ছিল। এমনকী ক্যাটেরারের সঙ্গেও কথা বলা ছিল। 

কিন্তু লকডাউনের জেরে সব বাতিল করতে হয়েছে। তার পরিবর্তে মেয়ের জন্মদিনটি স্মরণীয় করে রাখতে শুক্রবার গরিব মানুষদের মধ্যে ত্রাণ বিলি করলেন। 




প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল এবং একটি করে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করা হয়। কালিয়াচক-‌২ নম্বর ব্লকের মোথাবাড়ি গ্রাম পঞ্চায়েতের জোতকাবিল  গ্রামে এই জেলা পরিষদ সদস্য জোসনারা নাওয়াজের বাড়ি । 




স্বামী প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি তথা শিক্ষক  আসাদুল আহমেদ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...